সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪২

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
অবশেষে বরিশাল জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষনা

অবশেষে বরিশাল জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষনা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক,তালাশঃ


জাতীয়তাবাদী যুবদলের বরিশাল জেলা ও মহানগরসহ ১২টি সাংগঠনিক জেলায় নতুন (আংশিক) কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার যুবদলের দফতরের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সংগঠনকে আন্দোলনমুখী করার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক জেলাসমূহের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ কমিটি দেয়া হয়েছে।’

 

বরিশাল (দক্ষিণ) জেলায় সভাপতি পারভেজ আকন বিপ্লব, সহ-সভাপতি মামুন রেজা খান, মো. সাজ্জাদ হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বী শামীম ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।

বরিশাল মহানগরীতে সভাপতি আক্তারুজ্জামান শামীম, সহ-সভাপতি কামরুল হাসান রতন, মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হাসান জাহান, শহিদুল হাসান আনিচ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ।

 

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net