নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর নবগ্রাম রোডস্থ রুইয়ারপোল সংলগ্ন একটি মুদির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াভয় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে দোকানে থাকা মালামাল নগদ অর্থ সহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক । গতকাল রাত আনুমানিক ১ টার দিকে এ ঘটনা ঘটে।এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন নিলেও দোকানের সম্পুর্ন মালামাল পুরে যায়। তবে স্থানীয়দের দাবী সঠিক সময়ে ফায়ার সার্ভিস আসলে ক্ষয়ক্ষতি কম হতো।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল -৫ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক আরেফিন মোল্লা।এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকানের মালিকের খোজ খবর নিতে তার বাসায় ছুটে যান। 
ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়. প্রথমে বৈদ্যুতিক শট শার্কিটের মাধ্যমে আগুন লাগে. এরপরে ভিতরের গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতেকরে মুদি দোকানের আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরলে কেউ দোকানের কাছে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার সাহস পায়নি। স্থানীয়রা জানান, মুদি দোকানে বিক্রিত ৬টি সিলিন্ডারের মধ্যে একটি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডারে ঘটনা ঘটে।এদিকে আরিফিন মোল্লা এলাকার লোকজনের সাথে কথা বলে এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হারুন কাজীর বাড়িতে গিয়ে তাকে সহানুভূতি এবং মানসিক ভাবে ধৈর্য্য ধারন করার আশ্বাস প্রদান করেন। অতপর তিনি হারুন কাজীকে দোকানের ক্ষয়ক্ষতি বাবদ বরিশাল আওয়ামীলীগ তথা দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান করেন আরিফিন মোল্লা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply