সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫

শিরোনাম :
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় ভোলায় যুবক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় ভোলায় যুবক আটক

dynamic-sidebar

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ভোলা’র বোরহানউদ্দিন থানার কর্মকর্তাগন মামুদুল হাসান ইমরান (২০)কে আটক করেন থানা পুলিশ।

সূত্রে জানাযায়, মামুদুল হাসান ইমরান ভোলা’র বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মিলনের ছেলে।

সে তার সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ (facebook) এ Mamudul Hasan Imran নামক আইডিতে অনেক দিন যাবত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজেবাজে পোষ্টসহ নানান সমালোচনা করতে শুরু করে। ফলে এ সকল পোষ্ট উপজেলা কর্তৃক সকল নেতা কর্মিদের চোখে পরে।
বিশেষ করে উপজেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি এজি মাইনুল হাসান এগুলো দেখে টবগী ইউনিয়নের চেয়ারম্যান ও বোরহানউদ্দিন প্রেসক্লাব’র সভাপতি জনাব কামরুল আহ্সান চৌধুরী’কে বিষয়াদি সম্পর্কে জানালে তিনি গত কাল রাত ১টার দিকে বোরহানউদ্দিন থানার কর্মকর্তাগনসহ ইউনিয়নের মেম্বার ও গ্রাম পুলিশের সহযোগিতায় ইমরানকে আটক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব বাহার চৌধুরী।
থানা সূত্রে,তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net