শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫২

শিরোনাম :

রাজাপুরে পানিতে দুইবোনের মৃত্যু

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুরে নানা বাড়ির পুকুরের পানিতে নাদিয়া আক্তার (৭) ও তায়েবা আক্তার নামে শিশু দুই বোনের অকাল মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পূর্ব ইন্দ্রপাশা গ্রামে ওই শিশুদের নানাবাড়িতে এ ঘটনা ঘটে। তারা উপজেলার আরুয়া সোনারগাও গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে চাকুরি করেন।

স্বজনেরা জানান, বিকেলে বাড়ির লোকজনের অগচরে নানা প্রবাসী সেলিম খানের বাড়ির পুকুরে ছোট বোন তায়েবা আক্তার হাত ধুতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। এসময় বড় বোন নাদিয়া আক্তার তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখে পুকুরের পানিতে খুঁজে তাদের পেয়ে উদ্ধার করে সন্ধ্যার আগ মুহ‚র্তে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্বজনেরা আরও জানান, শিশুদের মা খাদিজা বেগম কয়েকদিন ধরে জরে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসেন। এবং তিনি ছোট বোনের কাছে দুই মেয়েকে রেখে তার মাকে নিয়ে শনিবার দুপুরে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশাল শেবাচিমে চিকিৎসার জন্য প্রেরণ করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net