, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
নগরীতে যাত্রীবাহি বাস থেকে ৫ মণ জাটকা উদ্ধার- আটক ২

নগরীতে যাত্রীবাহি বাস থেকে ৫ মণ জাটকা উদ্ধার- আটক ২

dynamic-sidebar

বরিশাল নগরীতে যাত্রীবাহি পরিবহন থেকে ৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেই বাস থেকে ২ ব্যবসায়িকে আটক করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে কোতয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। আটক ২ ব্যবসায়ি হলেন- পটুয়াখালীর আলীপুর থানার বাসিন্দা লিটন হাওলাদার এবং জাকির হোসেন।

বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র (ইলিশ) জানিয়েছেন- পটুয়াখালী থেকে যাত্রী পরিবহনের জাটকা ইলিশ রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে অবস্থান করেন। রাত সাড়ে ৮ টার দিকে বেপারী পরিবহনের একটি বাস আসলে আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ৫ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। সেই সাথে জাটকা পাচারে নিয়োজিত ২ ব্যবসায়িকেও আটক করা হয়।

আটক ব্যবসায়িদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তুলে সাত দিন করে কারাদন্ড ও ২’শ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

একই সাথে উদ্ধার ৫ মণ জাটকা বরিশাল শহরের বিভিন্ন মাদরাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমল চন্দ্র (ইলিশ)।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net