মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

ভোলায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি || ভোলা সদর উপজেলার জনতা বাজারে আগুনে ১০দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিক বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে দুইটি মুদি দোকান, একটি কাপড়, ৫টি ফার্মেসি, একটি মোবাইল সার্ভিসিং ও একটি খাবার হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।

ভোলার ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি বলে দাবি করেছেন।

স্থানীয়রা জানায় , গভীর রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে মুহুর্তে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরাসহ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net