, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ভারতে বাস খাদে পড়ে নিহত ২৫

dynamic-sidebar

ভারতের কর্ণাটক রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১টার দিকে মান্ড্য জেলার পাণ্ডবপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নারী ও স্কুলশিক্ষার্থীসহ ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ওই বাসটি পাণ্ডবপুর থেকে মান্ড্যতে যাচ্ছিল। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, পাণ্ডবপুর তালুকের কনগনমারাডি গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ১২ ফুট গভীরখাদে গিয়ে পড়ে। দরজা বন্ধ থাকায় এটি থেকে বের হতে পারেননি কেউ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাতই খাদে জোরে আওয়াজে কিছু একটা পড়ার শব্দ শোনেন তারা। ছুটে গিয়ে দেখেন একটি বাস যাত্রীনিয়ে খাদের পানিতে ডুবে যাচ্ছে। গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
এক পর্যায়ে বাস থেকে নেমে সাঁতরে চালক পালিয়ে যান।

এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে বাসের ভেতর আরও অনেকে আটকে রয়েছেন। তারা বেঁচে আছেন কি না সে বিষয়েও সংশয় রয়েছে। তবে যত দ্রুত সম্ভব বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ড. জি পরমেশ্বরা বলেন, চালক সঠিকভাবে বাসটি চালাচ্ছিলেন না বলে আমি মনে করি। ব্যাপারটা খুঁজে বের করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net