বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বিসিসির অফিস সহকারী পান্নুর বিরুদ্ধে প্রতারণা মামলা

বিসিসির অফিস সহকারী পান্নুর বিরুদ্ধে প্রতারণা মামলা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ চেক প্রতারনার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের অফিস সহকারি শাহ আলম পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর কাউনিয়া এলাকার মান্না মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মোঃ মারুফ আহমেদ তা আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত শাহ আলম পান্নু নগরীর রুইয়ার পুল এলাকার মকবুলের ছেলে এবং বিসিসি’র সম্পত্তি শাখায় কর্মরর্ত।

আদালত সূত্র জানায়, গত ২৬ জুন পুর্ব পরিচয়ের সুবাদে ২ মাস পর ফেরত শর্তে মান্নার কাছে থেকে ২০ লাখ টাকা ধার নেয় পান্নু।

শর্তের মেয়াদ শেষে মান্না তার টাকা ফেরত চাইলে পান্নু টাকা দিতে টালবাহানা শুরু করে। পরে ৩০ আগষ্ট পাওনা টাকা পরিশোধে মান্নাকে ওই পরিমান টাকার চেক দেয়। ১৭ সেপ্টেম্বর চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিসঅনার হয়।

এতে ২৪ সেপ্টেম্বর আইনী নোটিশ দেয়ার পর টাকা পরিশোধ না করায় সোমবার মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net