মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৯

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বরিশালে ৮ বছরের শিশুকে ধর্ষন করলো বৃদ্ধ সত্তার

বরিশালে ৮ বছরের শিশুকে ধর্ষন করলো বৃদ্ধ সত্তার

dynamic-sidebar

বরিশাল নগরের পলাশপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সত্তার মুন্সি নামে ৬০ বছর বয়সী এক ভিক্ষুককে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, রোববার (০২ ডিসেম্বর) রাত ৭ টার দিকে শিশুটি বাসায় একা থাকার সুযোগে সত্তার মুন্সি ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে। স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে ছত্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং শিশুটিকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নগরের কাউনিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, মেয়েকে ঘরে একা রেখে তার বাবা-মা কাজে বের হয়। সেই সুযোগে প্রতিবেশি সত্তার তাদের ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে জানাগেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছত্তারকে আটক করে এবং মেয়েটিকে শেবাচিম হাসপাতালে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলা হবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net