বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বিসিসি’র বিভিন্ন দফতরে রদবদল

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসনিক কর্মকর্তাসহ বেশ কয়েকটি পদে রদবদল করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান জানান, কর্পোরেশনের কাজের গতি বাড়ানোর জন্য একটু রদবদল করা হয়েছে। এছাড়া অন্যকিছু নেই এখানে। বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই রদবদল করা হয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর কর্পোরেশনের চতুর্থ পরিষদের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা আসমা বেগম রুমীকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে একই শাখায় বিশেষ কাজে নিয়োজিত করা হয়েছে এবং প্রশাসন শাখার পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাসকে প্রশাসনিক কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি হিসাব বিভাগের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমানকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিয়োজিত করা হয়েছে এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (বাজেট ও অডিট) মো: আক্তারুজ্জামানকে অন্তবর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া কর্পোরেশনের হাট-বাজার ও স্টল শাখার সুপারিনটেনডেন্ট নুরল ইসলাম, অবৈধ উচ্ছেদ শাখায় কর্মরত উচ্চমান সহকারী (চঃদা)জাহাঙ্গীর হোসেন ও পরিচ্ছন্নতা বিভাগের পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধাকে সাময়িক অব্যহতি দিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিয়োজিত করা হয়েছে।এদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ৭ কর্মকর্তার মধ্যে ৫ জনের বিরুদ্ধে ইতিপূর্বে নানা অনিয়মের অভিযোগ ছিল।

যারমধ্যে অতিরিক্ত ভ্যাট প্রদান ও জনবল দেখানোর বিষয়টি উল্লেখযোগ্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net