রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান
বরিশালে জন্ম নিলো ২ মাথাওয়ালা বিরল আকৃতির বাছুর

বরিশালে জন্ম নিলো ২ মাথাওয়ালা বিরল আকৃতির বাছুর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশালে দুই মাথাওয়ালা বাছুর প্রসব করেছে একটি গাভী। ওই বাছুরটির শুধু দুই মাথা নয়, মোট চারটি পায়ের স্থলে ছয়টি পা ও একটি লেজের স্থলে দুইটি লেজ রয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে ২২ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ ললিত দাসের পোল এলাকার বাসিন্দা মালিক হানিফ গাজীর গৃহপালিত একটি গাভীর জন্ম দেয় ওই বাছুরটি।

এদিকে, দুই মাথাওয়ালা বাছুরটির জন্মানোর খবর পেয়ে উৎসুক জনতা ভিড় জমিয়েছে হানিফ গাজীর বাড়িতে।

তবে গাভীটিকে বাঁচাতে গিয়ে প্রসবের সময় বাছুরটির মৃত্যু হয়েছে। যা নিয়ে দুঃখ প্রকাশ করে ওই গরুর মালিক হানিফ গাজী বাংলানিউজকে বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে গরুর লালন-পালন করে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম।

তিনি বলেন, সকালে গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুইটি পা বাইরে বের হয়। যা দেখে পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করেও মাথা বের করতে না পেরে শঙ্কার সৃষ্টি হয়। পরে বাছুরটির মৃত্যু নিশ্চিত হয়ে ভিন্ন কৌশলে বাছুরটিকে বাইরে বের করে আনা হয়। এতে গাভীটি বেচে গেলেও বাছুরটির মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বাছুরটির সবকিছুই ঠিক ছিলো, শুধু একটির স্থলে দুইটি মাথা, সামনে দুইটির স্থলে চারটি পা ও একটি লেজের স্থলে দুইটি লেজ ছিলো।

গাভীটি এর আগেও দুইটি বাচ্চা প্রসব করেছে, যা ভালোভাবেই বেড়ে উঠেছে। কিন্তু তৃতীয় বাচ্চাটি এভাবে মারা যাবে কেউ ভাবিনি, মৃত্যুর পরে বাছুরটি মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net