সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩১

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
ধ্রুবতারার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন মজিবর রহমান নাহিদ

ধ্রুবতারার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন মজিবর রহমান নাহিদ

dynamic-sidebar

রিপোর্ট-তালাশ প্রতিবেদক:::

বাংলাদেশ সরকার অনুমোদিত ও সেরা যুব সংগঠন হিসেবে পুরষ্কারপ্রাপ্ত “ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন” এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মনোনিত হলেন তরুণ সংগঠক মজিবর রহমান নাহিদ। ১০জুন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে মনোনিত করা হয় বলে জানায় কেন্দ্রীয় কমিটি  যুগ্ম সম্পাদক পলাশ তালুকদার। সেপ্টেম্বর বুধবার বরিশাল নগরীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পলাশ তালুকদারকে সভাপতি ও নবিন আহমেদকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাহিদকে মনোনিত করা হয়। নাহিদ কেন্দ্রীয় কম সর্বশেষ ধ্রুবতারার কেন্দ্রীয় সহ-প্রজেক্ট সম্পাদকের দায়িত্ব পালন করেন নাহিদ। এছাড়া বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি হিসাবেও বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ তিনি বরিশাল বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় মজিবর রহমান নাহিদ বলেন,’২০১৪ সালে বরিশালে কাজ শুরু করেন ধ্রুবতারা। হাঁটি হাঁটি পা করে এ সংগঠনটি বরিশালের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেন। ধ্রুবতারার আয়োজনে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ধ্রুবতারা ইয়ূথ পার্লামেনাট-২০১৬। ধ্রুবতারা সাথে ছিলাম,আছি এবং থাকবো। আমাকে এ দায়িত্ব দেয়ার জন্য ধ্রুবতারার চেয়ারপার্সন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, সাধারন সম্পাদক অর্ক চক্রবর্তী,কেন্দ্রীয় সহ-সভাপতি আমার মোঃ বাহাউদ্দিন গোলাপ সহ কেন্দ্রীয় ও বরিশালের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”  মজিবর রহমান ধ্রুবতারা ছাড়াও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি, বরিশাল ইয়ং ফাউন্ডেশনের সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net