শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৮

শিরোনাম :
বিয়ের আগেই জানতেন মা হবেন দীপিকা, বিব্রত রণবীর

বিয়ের আগেই জানতেন মা হবেন দীপিকা, বিব্রত রণবীর

dynamic-sidebar

বিয়ের ঘোর এখনো কাটেনি। রণবীর সিং ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। আর না করে বা উপায় কী। আসছে সপ্তাহে মুক্তি পাবে তার নতুন ছবি ‘সিম্বা’। সে ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন বীর।

তেমনই একটি আয়োজনে এই অভিনেতা মুখোমুখি হলেন বিয়ে নিয়ে নানা প্রশ্নের। সেখানে উঠে এলো স্ত্রী দীপিকা পাড়ুকোনের গর্ভবতী হওয়ার বিষয়ও। সেখানে নানা প্রশ্ন ও উত্তরের ভিডিও ভাইরালও হয়ে গেছে।

অনুষ্ঠানের যে অংশের ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে সাংবাদিকদের মধ্যে থেকে একজন মহিলা রণবীরকে প্রশ্ন করছেন, এক সাক্ষাৎকারে রণভীর নাকি বলেছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন দীপিকা তার সন্তানের মা হবেন। তিনি কী করে জানলেন দীপিকা তার সন্তানের মা হবেন।

এই প্রশ্নে রণবীর বিব্রত হয়ে পড়েন। তবে নিজেকে সামলে নিয়ে তিনি উত্তর দেন, দীপিকার সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। দীপিকার সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন যে এই মেয়েই তার সন্তানের মা হওয়ার জন্য পারফেক্ট।

এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আরেক মহিলা ভক্ত রণবীরকে জোর করেই চুমু খেয়ে বসেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে রণবীর, সারা, সোনু সুদ রয়েছেন মুখ্য চরিত্রে। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net