বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে কানাডায় আটক

হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে কানাডায় আটক

dynamic-sidebar

চীন ভিত্তিক বিশ্বের শীর্ষ টেলিকম ব্যান্ড হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়াংঝোককে কানাডায় আটক করা হয়েছে। তিনি নিজেও প্রতিষ্ঠানটির ডেপুটি চেয়ারম্যান ও প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা।

জানা গেছে, মেন ওয়াংঝোককে ডিসেম্বরের ১ তারিখ কানাডার ভ্যানকুভার শহর থেকে আটক করা হয়। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তাকে ঠিক কোন কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।

ধারণা করা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে। হুয়াওয়ের এর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে এই অভিযোগটি তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে কানাডায় চীন দূতাবাস মেং ওয়াংঝোককে আটকের প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছে।

ঘটনার পর হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযোগের বিষয়ে তাদের কাছে সামান্য তথ্য ছিল, মেং সে বিষয়ে জ্ঞাত ছিলেন না।

বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেশ টানাপোড়েন পড়েছে। ধারণা করা হচ্ছে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র- চীনের মধ্যে সম্পর্ক আরো অবনতি হতে পারে।

উভয় দেশেই একে অন্যের পণ্যের বিরুদ্ধে কোটি কোটি টাকার শুল্ক আরোপ করেই যাচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net