শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১২

শিরোনাম :
উজিরপুরে বিনপি নেতা গ্রপ্তার, ওসির অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

উজিরপুরে বিনপি নেতা গ্রপ্তার, ওসির অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

dynamic-sidebar

উজিরপুরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান টুলুকে গায়েবী মামলায় গ্রেফতারের প্রতিবাদে বরিশাল-২ আসনের বিএনপির প্রার্থী এস.সরফুদ্দিন আহমেদ সান্টুর এর নেতৃত্বে ওসি শিএশির কুমার পালের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বিএনপির কার্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল বের করে উপজেলা চত্বরে শেষ করে কলেজ রোড চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন।উল্লেখ্য, বিকাল ৪টার দিকে উজিরপুর মডেল থানার এ.এস.আই আল আমিন টুলুকে বাসা থেকে ওসি সাহেব কথা বলেবেন বলে ডেকে নিয়ে যায়। পরে বিএনপির নেতাকর্মীরা থানায় ভিড় করলে পূর্বের দায়েরকৃত বোমা হামলা মামলায় গেফতার দেখিয়ে টুলুকে জেল হাজতে প্রেরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে বিএনপির নেতাকর্মীরা। প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

করে। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা ওসি শিশির কুমার পালকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবী জানান। অন্যথায় মানববন্ধনসহ কঠোর কর্মসূচী পালন করা হবে। উল্লেখ্য বিকাল ৩টায় বিএনপি নেতা রোকনুজ্জামান টুলুকে তার বাসা থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে ওসি শিশির কুমার পাল জানান, বিস্ফোরক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net