সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৬

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
নদী ভাঙ্গন কবলিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিলো ওয়াইওবি

নদী ভাঙ্গন কবলিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিলো ওয়াইওবি

dynamic-sidebar

ইয়ূথ অরগানাইজেশন ফর বরিশালের উদ্যোগে কীর্তনখোলা নদী ভাঙ্গন কবলিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। রবিবার (২৫জুন) বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের চরাবদানী সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে প্রায় অর্ধশত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও বিসিসির সংরক্ষিত কাউন্সিলর ইসরাত আমান রূপা, উপদেষ্টা ও বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, ইঞ্জিনিয়ার জিহাদ রানা, সংগঠনের সভাপতি মজিবর রহমান নাহিদ, সহ-সভাপতি মীর অলিউজ্জামান, এইচ.আর.হীরা, সাধারন সম্পাদক নাঈম ইসলাম, প্রকল্প বিষয়ক সম্পাদক রাহাত অনিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহনা রাকা, সদস্য ফাইজুল ইসলাম দোলন, তুহিন মাহমুদ, ফাহিম আমান সোয়াদ, জারা হাসান, মো : আরিফ প্রমুখ। সংগঠনের সভাপতি মজিবর রহমান নাহিদ জানায়, সবাই কম বেশি নগরীর ছিন্নমূল শিশুদের মাঝে ঈদব¯্র বিতরন করে থাকেন কিন্তু নদী ভাঙ্গন কবলিত শিশুদের কাছে তেমন কোন সাহায্য পৌঁছায়নি কখনও। সত্যিকার অর্থে ঈদের আনন্দও পায়নি তারা কখনও। যারা প্রকৃতপক্ষে সাহায্য পাওয়ার যোগ্য এমন কয়েকটি পরিবারকে আমরা প্রথমে নির্ধারন করি পরে আমাদের সংগঠনের সদস্যদের সাধ্য মতো আমরা সেমাই,চিনি, নুডুস,দুধ ও কিছু টাকা দেই তাদের যাতে তারা একটু হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। তিনি আরও জানায়, প্রতি বছর ঈদেই আমরা এসকল শিশুদের নিয়ে আলাদা কিছু করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন আমরা শিশুদের নিয়ে খাওয়া-দাওয়া, গেমস খেলা সহ বিভিন্ন প্রযেক্টের আয়োজন করেছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net