, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

ভুয়া এমপি প্রার্থী দুদু আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে এক ভুয়া প্রার্থীকে আটক করেছে পুলিশ। তার নাম দুদু জোদ্দার (৪০)। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিভিন্ন দলের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন।

এরপর প্রার্থীরা দলীয় প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। প্রচারণার শুরুর পর হঠাৎ করেই দুদু জোদ্দার (৪০) নামে এক স্বতন্ত্র প্রার্থীর আবির্ভাব ঘটে।তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে হেলিকপ্টার প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করে পোস্টারিং ও মাইকিং করে প্রচারণা চালাচ্ছিলেন।সোমবার রাত ৮টার দিকে প্রচারণা চালানোর সময়ে পুলিশ ইজিবাইক ও মাইক আটক করে।

পরে রাতে ভুয়া স্বতন্ত্র প্রার্থী দুদু জোদ্দারকে আটক করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, ভুয়া প্রার্থী দুদু জোদ্দার উলিপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের জোনাইডাঙ্গা গ্রামের ধনীয়া জোদ্দারের ছেলে।উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ভুয়া প্রচারণার অভিযোগে মামলা হয়েছে এবং তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net