ইউটিউবে এ বছর সর্বাধিক সার্চ করা ভিডিওর স্থান দখল করেছে নোরা ফাতেহির ‘দিলবার’ গানের নাচ। নোরা ফাতেহি এই বছর ‘দিলবার’ গানের আরবি সংস্করণও নিয়ে এসেছিলেন এবং নিজেই এই গানে নাচ করেছেন।
ইউটিউবে এ বছর সর্বাধিক অনুসন্ধান করা হয়েছে ভিডিওটির। মজার ব্যাপার হলো
দিলবার গানের সাফল্য এখানেই থেমে নেই। অন্য আরও একটি অনুষ্ঠানে এই গানের সঙ্গে নেচে দর্শকদের মাতিয়ে ছিলেন তিনি।
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস-২০১৮তে নিজের সুপারহিট গান দিলবারকেই বেছে নিয়েছিলেন নোরা। এই গানে চমৎকার বেলি ডান্স করে সবার মন জয় করেছেন। এই ছাড়াও এই বছর ‘স্ত্রী’ চলচ্চিত্রে ‘কমরিয়া’ গানেও দুর্দান্ত নেচেছিলেন নোরা ফাতেহি।
বলিউডে ‘রোর : টাইগার্স অফ দ্য সুন্দরবন’ দিয়ে পথ চলা শুরু হয় হয় এই শিল্পীর। বিগ বস-৯তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগি হিসাবে নোরা যোগদান করেন। মাত্র ৩ সপ্তাহ পরেই বিগ বস থেকে বিদায় হতে হয় তাকে। এই তিন সপ্তাহেই ব্যপক জনপ্রিয়তা পেয়ে যান।
উল্লেখ্য, হার্ডি সান্ধু পাঞ্জাবি গান ‘নাহ’, তেলুগু চলচ্চিত্র ‘টেম্পার’, ‘বাহুবলী’ ও ‘কিক-২’ সিনেমাতে নেচেছেন নোরা ফাতেহি। নোরাকে মালয়ালাম চলচ্চিত্র ‘ডাবল ব্যারেলে’ও দেখা গিয়েছে।
গানের লিংক :
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply