বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৪

শিরোনাম :
সাংবাদিক লিটন বাশারের মৃত্যুতে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের শোক

সাংবাদিক লিটন বাশারের মৃত্যুতে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের শোক

dynamic-sidebar

সংবাদ বিজ্ঞপ্তি :::
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সফল সাধারন সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান, দৈনিক দখিনের মুখের সম্পাদক সাংবাদিক নেতা লিটন বাশারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি মজিবর রহমান নাহিদ ও সাধারন সম্পাদক মারুফ হোসেন এক বিব্রিতিতে বলেন, লিটন বাশার তার সাংবাদিকতা জীবনে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে সবসময় সত্যের পক্ষে কথা বলেছেন। তার বরিশালের মিডিয়া অঙ্গন যেমন এক উজ্জল নক্ষত্রকে হারিয়েছে তেমনি বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম হারিয়েছে একজন অভিভাবকে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net