বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৮

নৌকার সমর্থনে ব্যতিক্রমী প্রচারণা করলেন যুববন্ধু আরিফিন মোল্লা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-০৫ আসনের নৌকার সমর্থনে বরিশাল নগরীতে এবার ব্যতিক্রমী প্রচারণা চালালেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা। গতকাল রবিবার বিকেলে নগরীর চৌমাথায় নৌকার থিম সং দিয়ে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গনসংযোগের যাত্রা শুরু হয়।

৩শ’ রিকসা ও বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর এমএ জলিল সড়ক, বাংলা বাজার, পুলিশ লাইন, সদর রোড, হাসপাতাল রোড থেকে সিএন্ডবি রোড হয়ে আবার চৌমাথায় গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ব্যপক উন্নয়ন করেছেন। উন্নয়নে দেশের সামাজিক ও অর্থনীতিতে এসেছে ব্যপক পরিবর্তন।

এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ আরিফিন মোল্লা আরও বলেন, ‘বরিশাল সদর আসনে শেখ হাসিনার প্রার্থী কর্নেল জাহিদ ফারুক শামীম ভাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করছি, ইনশাআল্লাহ আমাদের বিজয় শুনিশ্চিত।’

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net