, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশালে ভেজালবিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ভেজালবিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীতে ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহায়তায় এ অভিযান চালানো হয়।আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহায়তায় নগরীর কাউনিয়া এলাকার ইত্যাদি ফুড প্রোডাক্টস, আনন্দ ফুড প্রোডাক্টস ও বান্দ রোডের বিসিক ও মোল্লা স্টোরে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইত্যাদি ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, আনন্দ ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার এবং মোল্লা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net