, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশাল বিমানবন্দরে প্রশিক্ষণ এয়ারক্রাফটের চাকা ফেটে সিডিউল বিপর্যয়

বরিশাল বিমানবন্দরে প্রশিক্ষণ এয়ারক্রাফটের চাকা ফেটে সিডিউল বিপর্যয়

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল বিমানবন্দরের রানওয়েতে সেনাবাহিনীর প্রশিক্ষণ এয়ারক্রাফটের চাপা ফেটে ঢাকা-বরিশাল বিমান সার্ভিসের ৩টি ফ্লাইটের সিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল বিমানবন্দরে রানওয়েতে এয়ারক্রাফটির চাকা ফেটে যায়।প্রায় তিন ঘন্টা মেরামতের কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে এয়ারক্রাফটটি সরিয়ে নেয়া সম্ভব হয়। এই দুর্ঘটনা ও মেরামতের কাজের ফলে মঙ্গলবার তিনটি ফ্লাইটের সিডিউল বিপর্যয় দেখা দেয়। এর মধ্যে ইউএস বাংলার ফ্লাইটটি দুপুর ২টায় বরিশাল বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। রানওয়ে প্রস্তুত না হওয়ায় এই ফ্লাইট অবতরণ করে বিকাল ৫টার দিকে। একই ভাবে নভোএয়ারের একটি ফ্লাইট বিকেল ৩টার স্থলে ও বিমান বাংলাদেশের একটি ফ্লাইট বিকাল পৌনে ৪টার স্থলে ৫টার পর একে একে অবতরণ করে।বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্র নাথ চৌধুরী জানান, ‘রানওয়েতে লাইটিং সুবিধা না থাকলেও সন্ধ্যার পূর্বক্ষণে কিছুটা আলো থাকায় কোনো অসুবিধায় পড়তে হয়নি। কিছুটা দেরিতে হলেও তিনটি ফ্লাইটের যাত্রীরা যাতয়াত করতে পেরেছে।’নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে আসা যাত্রীরা অভিযোগের সুরে জানান, ‘প্রায় দিনই ফ্লাইটে প্রায় এক ঘন্টা দেরি হয়ে থাকে। বিশেষ করে বিমান বাংলাদেশের সকালের ফ্লাইট বিভিন্ন অজুহাত দেখিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত দেরি করে থাকে। ‘

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net