, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
অবৈধ ক্যাবল নেটওয়ার্ক চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ ক্যাবল নেটওয়ার্ক চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশালের গৌরনদীতে অবৈধভাবে পে-চ্যানেল চালানোর দায়ে আবুল হাসান নামে এক ক্যাবল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের নেতৃত্বে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটে অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন জানান, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাসিন্দা আবুল হাসান ওই ইউনিয়নের অনুমতি নিয়ে পৌর এলাকায় স্যাটেলাইট ক্যাবল ব্যবসা চালিয়ে আসছিলেন। নির্ধারিত স্থানের পরিবর্তে পৌর এলাকায় অবৈধভাবে পে-চ্যানেল চালানোর অভিযোগে বুধবার দুপুরে সুপার মার্কেটের ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুম সিলগালা করে মালিক আবুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net