শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৫

শিরোনাম :
নগরীতে হেপি নিবাস আতঙ্কে ভুগছে বহু সংখ্যক পরিবার : মেয়রের কাছে অভিযোগ

নগরীতে হেপি নিবাস আতঙ্কে ভুগছে বহু সংখ্যক পরিবার : মেয়রের কাছে অভিযোগ

dynamic-sidebar

বরিশাল নগরীর হাসপাতাল রোডে হেলে পড়া চারতলা বিশিষ্ট হেপি নিবাস ভবনের বিরুদ্বে ব্যবস্থা নেয়ার জন্য বিসিসি মেয়রের কাছে অভিযোগ দেয়া হয়েছে।গত ৭ জানুয়ারী ওই এলাকার মোঃ ফয়সাল খান ও এড. নাসির আহাম্মেদ খান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে লিখিত আকারে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে তারা উল্লেখ করেন, তাদের বসত বাড়ির পূর্ব পাশে হেপি নিবাস নামক বিল্ডিংটি দেড়-দুই বছর পূর্ব হেলে পড়েছে।

এতে অভিযোগকারীদের ভবনে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় আশে পাশের বাড়িসহ জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বিষয়টি ভবনের মালিককে বহুবার জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।তাই বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণের জন্য বিসিসি মেয়র বরাবর আবেদন করেন তারা। উল্লেখ্য গত বছর ১৬ আগস্ট এ ব্যাপারে বিসিসি মেয়র বরাবর আবেদন করা হলে কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net