মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৪

বিদায়ী ডিসিকে নিয়ে নিসাদ কমলের আলোর কারিগর

বিদায়ী ডিসিকে নিয়ে নিসাদ কমলের আলোর কারিগর

dynamic-sidebar

আঁধার রাতে ধরলে তুমি ঘুম ভাঙ্গানি গান,
নগরবাসীর ঘুম ভাঙ্গিল, সজাগ রাখল কান।
লক্ষ মানুষ নামল পথে, দেখবে নতুন খেলা
মশাল জ্বলে, আঁধার ঘুচে, জমল বিশাল মেলা।

বহু দিন পর নির্জনতায় ঘটল সমাবেশ
নগরবাসী বেজায় খুশি, আহা বেশ বেশ!
শূন্য জমিন ভরল ঘাসে, বাগান ভরল ফুলে
ডোবা-নালা ফিরল খালে, তরী ভিড়ল কূলে।

পথের ধারে পথিক পেল প্রাণ-জুড়ানো ছায়া,
ছিন্নমূল আর দুস্থ পেল বেঁচে থাকার মায়া।
তরুণ সমাজ শহর গড়ায় পেল নতুন দিশা
ঝিরিঝিরি বইল বাতাস মিষ্টি সুবাস-মেশা।

কিন্তু আজি নগরবাসী একি শুনতে পেল?
তাদের প্রিয় বাঁশিওয়ালার বিদায় লগ্ন এল!
এ যে তাদের আলোক শিখা, মহাকারিগর
তুমি বিনে কে সামলাবে তোমার বাতিঘর?

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net