, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
যৌন হয়রানির প্রতিবাদ করায় সপ্তম শ্রেণির ছাত্রীকে হত্যা

যৌন হয়রানির প্রতিবাদ করায় সপ্তম শ্রেণির ছাত্রীকে হত্যা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক॥ বরিশালের মুলাদীতে যৌন হয়রানিতে বাধা দেয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একই পরিবারের ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৩ জানুয়ারী) নিহত তামান্নার মা মুলাদীর ডিক্রিরচর গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম মামলাটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় অভিযুক্তরা হলেন- মুলাদীর ডিক্রিরচর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ওরফে সাইদুল, তার ভাই অনিল খা ওরফে আলী খা, মো. মোখলেস, মাহবুব খা, ভাবি তাসলিমা বেগম ও মা নূরজাহান।আদালতসূত্র জানায়, অভিযুক্তদের সাথে জমি নিয়ে বাদীদের বিরোধ চলে আসছিলো। ঘটনার চার দিন আগে সাইদুল বাদীর কন্যা তামান্নাকে যৌন হয়রানি করে। এ নিয়ে তাদের সাথে পুনরায় বিরোধ হয়। গত ৭ নভেম্বর বাসায় কেউ না থাকার সুযোগে সাইদুল পুনরায় তামান্নাকে যৌন হয়রানি করতে যায়।

এসময় তামান্না ডাক-চিৎকার দিলে অন্যান্য অভিযুক্তরা তামান্নার বাসায় গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করতে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। পরে সুরতহাল রিপোর্টে হত্যার বিষয়টি জানতে পারলে ১৩ জানুয়ারী রোববার আদালতে মামলা করলে বিচারক ঐ আদেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net