শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩

শিরোনাম :

নগরীতে মোল্লা বাহিনীর হামলা আহত ২:আটক -৩

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকায় ইয়াবা বহনে রাজি না হওয়ায় দুই শ্রমিককে কুপিয়ে জখম করার ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আহতরা হলেন- কামাল সিকদারের ছেলে বাদল সিকদার (২০) এবং আব্দুল মোসলেমের ছেলে মোঃ জলিল।
আহতের স্বজনরা জানায়, বরিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কাজ শেষ করে করে বাসায় আসলে ওই এলাকার মাদক কারবারি মিলন মোল্লা ও তার ভাই মনির মোল্লা মাদক বহন করার জন্য চাপ প্রয়োগ করে শ্রমিক বাদল ও জলিলকে। তারা রাজি না হওয়ায় বিসিক পুল সংলগ্ন এলাকায় তাদের বসে থাকতে দেখে মিলন, মনির, মারজান ও টিপুসহ ৩/৪ জন মিলে এলোপাথারি কুপিয়ে জখম করে। তারা ডাক-চিৎকার দিলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম ঘটনা স্থল থেকে মিলন, মনির ও পলাশকে আটক করেছে বলে নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের একটি সূত্র।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের স্বজনরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net