শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২১

শিরোনাম :
বরিশালে গরুতে বীজ ধান খাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী

বরিশালে গরুতে বীজ ধান খাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে গরুতে বীজ ধান খাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা মোঃ আইউব আলী সরদারের ছেলে মোঃ সিরাজ সরদারের বীজ ধান খেয়ে ফেলে একই গ্রামের সুজনের গরুতে।

এ নিয়ে শনিবার দুপুর ১টার দিকে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুজনের নেতৃত্বে সাইফুল,সোহান,তারামনি,এবং সুজনের স্ত্রী টুসিসহ অজ্ঞাত আরো ৩/৪ জনে মিলে সিরাজকে লাথি ঘুষি দিয়ে চাপা মারধর করে গুরুতর আহত করে।তার ডাকচিৎকার শুনে তার পিতা আইউব আলী সরদার ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মারধর করে আহত করেছে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহত পিতা ও পুত্রকে উদ্ধার করে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সুজনের পিতাব সাজাহান হাং নামের এক বৃদ্ধা নিজের শরীরে আঘাত করে শেবাচিম হাসপাতালে নাটকীয়ভাবে চিকিৎসাধীন ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান জানান মারামারির ঘটনা আমি শুনেছি এবং দুই পক্ষের সাথে কথা বলেছি তবে তারা তেমন কোনো আহত হয়েছে বলে আমি মনে করিনা। এবং তিনি আরো বলেন ২/১ দিনের মধ্যেই দুই পক্ষকে নিয়ে একটি সমঝোতার উদ্দেশ্যে বসার উদ্দ্যেগ নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net