শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৯

শিরোনাম :
বরিশালে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখম

বরিশালে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখম

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলা কড়াপুরে মুক্তিযোদ্ধা সন্তান ব্যবসায়ী নাজমুল হুদা চৌধুরিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আজ সকাল ৮টায় বসুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজমুল ওই এলাকার মৃত মুক্তিযোদ্ধ সুলতান আহম্মেদের ছেলে ও ঐক্য সঞ্চয় ঋণদান সমবায় সমিতির পরিচালক।

বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে মুমূর্ষূ অবস্থায় চিকিৎসাধীন।আহতের স্বজনরা জানান, ১ বছর চুক্তিতে কড়াপুর বসুর হাটখোলা এলাকায় নাজমুল হুদার একটি দোকান রয়েছে। একই এলাকার গফুর তালুকদারের ছেলে জাকির তালুকদারের কাছে ভাড়া দেয়।দোকান চুক্তিপত্রের মেয়াদত্তীর্ণ হলে নাজমুল নতুন করে জাকিরকে আবার চুক্তিপত্র করার জন্য বলে। কিন্তু জাকির নতুন করে কোন চুক্তিপত্র না করে নাজমুলের ওই দোকানঘর দখল করে আছে।

এ নিয়ে প্রতিবাদ করলে জাকির ক্ষিপ্ত হয়ে যায়। এ নিয়ে ঘটনার দিন অাজ ওই দোকানঘর নিজের দখলে রাখতে জাকির ও তার ভাই সেলিম এবং মনিরসহ ২/৩ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নাজমুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।নাজমুলের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।অপরদিকে হামলার মুল হোতা জাকির ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করতে আহত দেখিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net