, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
পটুয়াখালীতে শিশু কন্যাকে হত্যার ১২ বছর পর পিতার যাবজ্জীবন

পটুয়াখালীতে শিশু কন্যাকে হত্যার ১২ বছর পর পিতার যাবজ্জীবন

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুই বছর বয়সী মেয়ে মুনিয়া আক্তারকে (২) হত্যার দায়ে বাবা শাহাদত হোসেনকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল কলাপাড়ার নিলগঞ্জের ফতেপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মুনিয়া আক্তারকে কুপিয়ে আহত করে বাবা শাহাদত হোসেন।

ঘটনার পরদিন ১২ এপ্রিল পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুনিয়া। এ ঘটনায় চাচাতো ভাই আবদুর রহমানকে আসামি করে হত্যা মামলা করেন মুনিয়ার বাবা শাহাদত।

তদন্তে ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে সত্য ঘটনা উদঘাটন হলে ২০০৭ সালের ৪ সেপ্টেম্বর শাহাদত হোসেনকে একমাত্র আসামি করে কলাপাড়া থানা পুলিশের এসআই নাজমুল করিম বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১২ বছর পর প্রমাণিত হয় মুনিয়ার খুনি তার বাবা। ফলে বাবা শাহাদত হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন শাহাদত।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আরিফুল হক টিটু ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী বদিরুজ্জামান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net