, ,

শিরোনাম :
পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩ বাসভাড়া নিয়ে মাদারীপুরে সংঘর্ষে আহত ১০ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর

পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাখিমারা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পাখিমারা বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল নিখিল ভৌমিককে সড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও একজন পথচারীকে চাপা দেয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক সজিব, আরোহী ইসমাইল ও অন্য পথচারী সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net