বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের খলিল হাওলাদারের সাথে একই এলাকার হেমায়েত হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদারের সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ চলছে। সকালে রুহুল আমিন তার পরিবার নিয়ে জোরপূর্বক খলিল হাওলাদারের ঘরের পিড়ের উপর বেড়া নির্মান করে। বেড়া নির্মানে বাঁধা দিলে খলিল হাওলাদারের স্ত্রী রেহানা বেগম, মেয়ে আফরোজা বেগম ও আরেক মেয়ে গৌরনদী ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্রী আরিনা আক্তার সহ ৪ জনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ রুহুল আমিন হাওলাদার ও তার লোকজন।
এর পূর্বে কয়েকবার রুহুল ও বখাটে নয়ন হাওলাদার কলেজ ছাত্রী আরিনাকে কলেজ যাবার পথে ভয়-ভীতিসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। এঘটনায় খলিল হাওলাদার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply