শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১১

শিরোনাম :

দুই লঞ্চ মিলে কেরে নিলো বৃদ্ধার প্রান

dynamic-sidebar

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুটি লঞ্চের চাপে ইউনুস সরদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটায় মেহেন্দিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস সরদারের বাড়ি উপজেলার ধুলিয়া মধ্যেরচর।

মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুপুরে ইউনুস সরদার নৌকাযোগে তার নাতীদের ঢাকার উদ্দেশে পৌঁছে দিতে লঞ্চ ঘাটে আসেন। নৌকায় একটি লঞ্চে উঠার সময় অপর একটি লঞ্চ এসে তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু ঘটে।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান এসআই সাইফুল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net