শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৫

শিরোনাম :
ফের নদীপথে কোস্টগার্ডের অভিযানে ২৫০ কেজি জাটকা উদ্ধার

ফের নদীপথে কোস্টগার্ডের অভিযানে ২৫০ কেজি জাটকা উদ্ধার

dynamic-sidebar

বরিশালে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহি লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১৯ জানুয়ারি) সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়াইতলা নদীতে এই অভিযান পরিচালিত হয়েছে।

তবে অভিযানে জাটকা পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিসিজিএস বগুড়া রেজাউল করিম জানিয়েছেন- ভোলা থেকে লঞ্চযোগে জাটকা বরিশালে আসছে এমন সংবাদে তাঁর নেতৃত্বে একটি টিম কড়াইতলা নদীতে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে আসা এমএল আল আফসার লঞ্চটি থামিয়ে তল্লাশি করে ২৫০ কেজি জাটকা পাওয়া যায়।

কিন্তু পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মন্দির ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net