শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৫

শিরোনাম :
বরিশাল র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

বরিশাল র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

dynamic-sidebar

ফরিদপুরে অস্ত্রসহ একাধিক মামলার আসামি ও ডাকাত সর্দার মিরান মৃধাকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র‌্যাবের একটি দল ভাঙা উপজেলার বড় হামিরদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব সাংবাদিকদের জানান, ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মিরান মৃধার বিরুদ্ধে একাধিক ডাকাতি, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ভাঙা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net