মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
এমভি ফারহান-৮ লঞ্চের স্টাফের হামলায় গুরুত্বর আহত অন্তঃস্বত্তা নারী

এমভি ফারহান-৮ লঞ্চের স্টাফের হামলায় গুরুত্বর আহত অন্তঃস্বত্তা নারী

dynamic-sidebar

বরিশাল নৌ-বন্দরের পল্টুনে এক অন্তঃস্বত্তা নারী যাত্রী, তার স্বামী ও ভাইকে মারধর করেছে এমভি ফারহান লঞ্চের কলম্যান। হামলায় নৌ-বন্দরে বসেই রক্ত ক্ষরন শুরু হয় অন্তঃস্বত্তা ওই নারীর। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামুন নামের হামলাকারী এক কলম্যানকে আটক করেছে নৌ-পুলিশ।

রবিবার রাত সাড়ে সাতটার দিকে বরিশাল নৌ-বন্দরের পল্টুনে এমভি ফারহান কলম্যানদের হামলায় গুরুত্বর আহত অন্তঃস্বত্তা নারী রহিমা বেগম ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামের জসিম উদ্দিন হাওলাদারের স্ত্রী।

হামলা স্বীকার জসিম উদ্দিন জানান, লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যাবার জন্য তিনি তার অন্তঃস্বত্তা স্ত্রী ও শ্যালককে নিয়ে নৌ-বন্দরে আসেন। এ সময় পল্টুনে থাকা বিভিন্ন লঞ্চের কলম্যান মামুন, সায়েম, অলি, সুমন তার স্ত্রী রহিমা বেগমের হাত ধরে টানা হেচড়া করে লঞ্চে তোলার চেষ্টা করে।
এসময় জসিম উদ্দিন বাঁধা দিলে কলম্যানরা তাকে ও তার শ্যালককে বেধম মারধর করে। এমভি ফারহান কলম্যানরা তার অন্তঃস্বত্তা স্ত্রীকেও মারধর করে। এতে তাৎক্ষনিকভাবে তার (রহিমা বেগম) রক্তক্ষরন শুরু হয়। খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা গুরুতর আহত অন্তঃস্বত্তা নারীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

বরিশাল সদর নৌ-থানার ওসি আল মামুন বলেন, ঘটনার পর পরই পল্টুন থেকে হামলাকারী এমভি ফারহান কলম্যান মামুনকে আটক করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net