সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৫

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক
এবার দর্শক মাতাতে ইমরান হাশমি ও সানি লিওনেরর জুটি

এবার দর্শক মাতাতে ইমরান হাশমি ও সানি লিওনেরর জুটি

dynamic-sidebar

একজন বলিউডে সিরিয়াল কিসার নামে পরিচিত। তার সব ছবিতেই নায়িকাদের সঙ্গে ‘লিপ কিস’ করতে দেখা যায় তাকে। তার ছবির বৈশিষ্ট্যও বলা চলে চুমুর দৃশ্যগুলোকে। এইজন্য অনেক নায়িকাই এই নায়কের সঙ্গে ছবি করতে আপত্তি জানান। অন্যজন বলিউড মাতাচ্ছেন যৌন আবেদনে মোহিত করে।
কেমন হবে এই দুই তারকাকে অন্তরঙ্গ মুহূর্তে একসঙ্গে পাওয়া গেলে? সেই উত্তর খোঁজার অপেক্ষার পালা শেষ হতে চললো। খুব শিগগিরই দর্শক মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন ইমরান হাশমি ও সানি লিওন।
মিলন লুথরিয়ার নতুন ছবি ‘বাদশাহো’-তে দেখা যাবে তাদের। তবে মূল চরিত্রের জুটি হয়ে নয়; ইমরান-সানি আসছেন ছবিটির একটি আইটেম গানে। ছবিতে ইমরান হাশমি ছাড়াও ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন।
ইমরান ও সানির রোমান্স স্বাভাবিকভাবেই আর পাঁচটা যৌনতার দৃশ্যের থেকে যে আলাদা হবে তার আঁচ পাওয়া গেছে সম্প্রতি প্রকাশ হওয়া ‘বাদশাহো’ ছবির ট্রেলারে। ইউটিউবে দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন ট্রেলারটি দেখতে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, এই আইটেম গানে সানির সঙ্গে কাজ করে রীতিমত আপ্লুত ইমরান। সানি লিওনির সঙ্গে মূল চরিত্রে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেও জানালেন ‘মার্ডার’ খ্যাত এই নায়ক।
সবমিলিয়ে ইমরান হাশমি ও সানি লিওনের রসায়ন নিয়ে বলিউডে জোর আলোচনা চলছে। ‘বাদশাহো’ ছবির রিপোর্ট বক্স অফিসে কী হবে, তা সময়েই বলবে কিন্তু ইমরান-সানি জুটি যে ছবির মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছেন তা মেনে নিয়েছেন ছবির পরিচালক মিলন লুথরিয়া। তিনি এই জুটির গানটিকে ছবিটির জন্য সৌভাগ্যের প্রতীক বলে মনে করছেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল। এ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘বাদশাহো’। এক শহর থেকে অন্য শহরে ভারতের সংরক্ষিত স্বর্ণ নিয়ে যাওয়ার সময় তা চুরির চেষ্টা করে অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল ও সঞ্জয় মিশ্রা। এ জন্য তারা পান ৯৬ ঘণ্টা সময়। তাদের বাধা দেওয়ার জন্য রয়েছে এলিট সেনা সদস্য। শেষ পর্যন্ত তারা স্বর্ণ চুরি করতে পারবেন কিনা তা নিয়ে ছবিটির গল্প।
টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বাদশাহো’।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net