সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক
অচেতন করে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ আটক – ২

অচেতন করে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ আটক – ২

dynamic-sidebar

আগৈলঝড়া:-

জেলার আগৈলঝাড়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটের বিরুদ্ধে। ধর্ষণে সহযোগিতা করায় গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতিকে। এ ঘটনায় রবিবার থানায় একটি মামলা হয়েছে।জানা গেছে- আগৈলঝাড়া উপজেলার বাহাদুপুর গ্রামের দ্বিজেন জয়ধরের ছেলে দীপক জয়ধর ও তার স্ত্রী কচি জয়ধর গত শনিবার রাতে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যান। পরে ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একই এলাকার যুধিষ্ঠির শীলের ছেলে তাপস শীলের সহযোগিতায় তার এক বন্ধু ওই ছাত্রীকে ধর্ষণ করে। বাড়ির অন্য লোকজন বিষয়টি টের পেলে তাপস ও তার বন্ধুরা পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এবং ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দীপক ও তার স্ত্রী কচি জয়ধরকে গ্রেপ্তার করে।এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।তিনি বলেন, ‘ভিকটিমের মেডিকেল পরীক্ষা, জবানবন্দি নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net