শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৩

শিরোনাম :
বাবুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মসূচি পালন

বাবুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মসূচি পালন

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি: বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ, পারিবারিক দারিদ্রতা, অজ্ঞতা, অসচেতনতার অভাবেই সমাজে এখনও অহরহ ঘটছে বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ। এটি বন্ধে সরকার কঠোর কর্মসূচি হাতে নিয়েছে। বাল্য বিবাহ বন্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বেসরকারী এনজিও ব্রাক। ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বাবুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহের বিরুদ্ধে জনগনকে সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে। বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করছেন উপজেলার চাঁদপাশা ইউনিয়নের প্রতিটি গ্রামকে। গতকাল সোমবার সকাল ১০ টায় চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশিরচর পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও মানব বন্ধন করা হয়। ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলা প্রতিনিধি মিল্টন কুমার ঘোষ’র পরিচালনায় ব্রাকের পল্লী সমাজের সভা প্রধান মুন্নি বেগম এর নেতৃত্বে অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্রাক পল্লী সমাজের সদস্যগন উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net