সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
নগরীর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরের সামনেই বাল্য বিয়ে সম্পন্ন ॥ সচেতন মহলের ক্ষোভ!

নগরীর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরের সামনেই বাল্য বিয়ে সম্পন্ন ॥ সচেতন মহলের ক্ষোভ!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৬ নং ওয়ার্ডের জাগুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মনিকা রানী শিল(১৪)। গত শুক্রবার গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে এ বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে।বিয়ের ২ দিন পরে যখন মনিকা রানী শীল ও বর সাগর চন্দ্র শিল তার নিজ বাড়িতে বেড়াতে আসে তখনি বিষয়টি জানাজানি হয়।এ ঘটনার কথা এলাকার তেমন কেউই জানেনা বলে বলে জানান এলাকার স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, বাল্য বিয়ে সম্পর্কে আমাদেরতো এতো ধারনা নেই তবে বর্তমান কাউন্সিলর কবিরের বাড়ির পাশেই শীলাদের বাড়ি তাকে না জানিয়ে বিয়ে দিছে বলে আমার মনে হয়না।

এ ব্যাপারে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন (সাবেক চেয়ারম্যান) এর সাথে কথা বললে তিনি বলেন, আসলে বিষয়টি আপনারা যেমন ভাবেছেন বিষয়টি ঠিক তেমন না।যে মেয়েটির বিয়ে হয়েছে তাকে আমি ভালো করে চিনি আমার বাসার কাছেই তার বাসা,গরিব ঘরের মেয়ে তার উপর সামনে এসএসসি পরীক্ষার্থী,ভালো একটি ছেলে পাইছে তাই তার পরিবার বিয়ে দিছে, তাতে দোষেরতো কিছুই করেনি। একজন জনপ্রতিনিধি হয়ে তার এই কথায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে।এলাকাবাসীর দাবী এরকম একটি অন্যায় দেখেও কোন পদক্ষেপ না নেয়ায় কাউন্সিরর কবিরের প্রতি আস্থা হারাচ্ছে স্থানীয়রা।

এ ব্যপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন,বিষয়টি যদি হওয়ার পূর্বে আমাদের অবহিত করা যেতো তাহলে আমরা কঠোর ব্যাবস্থার মাধ্যমে বিষয়টিতে হস্থক্ষেপ করতাম, তারপরও আমাদের ইউএনও এর কাছে অভিযোগ দেয়া হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। ।বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম (পিপিএম )বলেন, বিয়ের সময় যদি আমারা জানতে পারলে আমরা বিয়ে ভেঙে দিতাম। তবে এখন শুধু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সূরহা করা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net