রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১

শিরোনাম :
পটুয়াখালীতে গরুতে সীম গাছ খাওয়ায় কৃষকের হাতের কব্জি কর্তন!

পটুয়াখালীতে গরুতে সীম গাছ খাওয়ায় কৃষকের হাতের কব্জি কর্তন!

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গরুতে সীম গাছ খাওয়ায় গরুর মালিক কৃষক হুমায়ুনের (৩৫) বাম হাত কব্জি বরাবর কেটে ফেলা হয়েছে। এছাড়া ডান হাতের তিনটি আঙ্গুল কেটে দেয়া হয়। ভাইকে বাচাতে এগিয়ে গেলে সাইদুলকেও (১৮) কুপিয়ে ডান হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। পড়শি ছালাম হাওলাদার রামদায়ের নৃশংস কোপে দুই সহোদরকে এভাবে গুরুতর জখম করেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে।

দুই সহোদরকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে রাতেই চিকিৎসকরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অপরদিকে এ ঘটনা আড়াল করতে সন্ত্রাসী ছালাম হাওলাদারের স্ত্রী নাসিমা ওরফে সালমা বেগম শরীরে কাদা লেপটে থানায় মামলা করতে আসার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পলাতক রয়েছে ছালাম।

আহতের সজন শাহআলম মোল্লা জানিয়েছেন- হুমায়ুনের গরুতে পড়শি ছালামের সীম গাছ খেয়ে নষ্ট করে ফেলে। গরুটি বেধে রাখা হয়। ওই গরু আনতে গেলে ছালাম হুমায়ুনের ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ছালামকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net