মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৬

 পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

 পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

dynamic-sidebar

বরিশাল অফিস:-
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক পালক মেয়েসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে খুন করার ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাগুনিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্বামী দেলোয়ার হোসেন মোল্লা (৫৫), স্ত্রী পারভীন বেগম (৪৪) এবং তাদের পালিত মেয়ে কাজলী বেগম (১৪)। লাশের প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ মোঃ হেলাল জানান, সন্ধ্যার পরেও দেলোয়ার মোল্লার ঘরের কারও সাড়াশব্দ না পেয়ে ওই বাড়ির অপর এক মহিলার ডাক চিৎকারে তিনি ওই বাড়ি যান। ঘরের মধ্যে ঢুকে তিনি ওই তিনজনের লাশ দেখতে পান। এরমধ্যে পারভীন বেগমের লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। দেলোয়ার মোল্লার শরীরে কোপের দাগ রয়েছে। ঘটনার কারণ সম্পর্কে তিনি বা অন্য কেউ সঠিক কোন কারণ জানাতে পারেন নি। ঘটনাস্থল থেকে গলাচিপা থানা পুলিশের সেকেন্ড অফিসার মোঃ জাকারিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে এ খুন হয়ে থাকতে পারে। লাশগুলোতে পচন ধরেছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কুপিয়ে জখম অবস্থায় দেলোয়ার হোসেন এবং তার স্ত্রীর মরদেহ মাটিতে পাওয়া গেছে। আর গলা কাটা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় কিশোরী মেয়েটির মরদেহ পাওয়া গেছে।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাদের কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net