মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বাকেরগঞ্জের অবৈধ (এমআরবি) ব্রিকস এর মালিক মশিউরের হুঙ্কার : তার পকেটে থাকে প্রশাসন ! 

বাকেরগঞ্জের অবৈধ (এমআরবি) ব্রিকস এর মালিক মশিউরের হুঙ্কার : তার পকেটে থাকে প্রশাসন ! 

dynamic-sidebar

বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির পরেও থেকে নেই অবৈধ এম.আর.বি ব্রিকস ইট ভাটার মালিক মশিউর রহমান জোমাদ্দার এর কর্মকান্ড। এবার বললেন প্রশাসন আমার পকেটে থাকে। সাংবাদিকেরা কি করতে পারে দেখে নেয়ার হুমকি দিলো। আমার ইট ভাটা চলবে, ক্ষমতা থাকলে কেউ বন্ধ করুক। বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের অবৈধ ইট ভাটার মালিক মশিউর রহমান জোমাদ্দার নানা অপকর্মের নায়ক। সে কাউকেই পরোয়া করছেন না। একই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন কৃষক জানান, এই অবৈধ ইট ভাটার মালিকের কারণে আজ আট থেকে দশ বছর যাবৎ আমরা কৃষি জমিতে আউশ ধান চাষ করতে পারছি না। অবৈধভাবে ইট ভাটা রক্ষা করতে আমাদের ধান চাষের বিলের খাল, নালা জোর করে বেধে আটকিয়ে রাখে। কৃষি জমিতে পানি উঠতে দেয়না বিধায় আমরা আউশ ধানের চাষ করতে পারি না।

পরিবার পরিজনদের নিয়ে অনেক কষ্ট করে জীবন-যাপন চালাতে হচ্ছে। বার আউলিয়ার দরবার শরীফের খাদেম কর্তৃপক্ষ অনেকেই জানান, অবৈধ ইট ভাটার ইট ও গাছ-লাকরী মিনি ট্রাক ও ট্রলি ডুকে আমাদের দরবারের সরু রাস্তাটি ভেঙ্গে চুরে ও ধুলাবালিতে দরবারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। মশিউর জোমাদ্দার বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বিধায়ন তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দিখিয়ে কোন ছাড়পত্র ছাড়াই ইট ভাটা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সাংসাদিকদের পুড়ে ফেলাসহ দেখে নেয়ার হুমকি দিয়ে আসছে।

প্রশাসন সন্ত্রাসী মশিউর জোমাদ্দারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় কৃষক, দরবারের খাদেম কর্তৃপক্ষ, দুটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী আতংকে দিন কাটাচ্ছে। জরেজমিনে তদন্ত করলেই এই পাঁচটি সম্পদের ধ্বংসের চিত্রগুলো সত্যতার প্রমাণ মিলবে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই খুন, গুম ও মিথ্যা মামলার ভয় দেখায়। এ বিষয়ে অবৈধ ইট ভাটা মালিক মশিউর রহমান জোমাদ্দারের কাছে প্রকাশ্যে জানতে চাইলে তিনি জানান, প্রশান আমার পকেটে থাকে তা আমি বলিনি বলে চলে যায়। এ ব্যাপারে বাকেরগঞ্জের নির্বাহী অফিসার কাজী সালেহ্ মোস্তানজির জানান, বাংলাদেশে সকল অবৈধ ইট ভাটা অচীরেই বন্ধ হতে যাচ্ছে। আমার বাকেরগঞ্জের অবৈধ ইট ভাটাগুলোর বন্ধের লিখিত তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এখন বাকেরগঞ্জের মানুষেরা মাটি দিয়ে দালান তৈরী করবে। ইটের আর দরকার নেই। এ কথাও বলেন তিনি। অবৈধ ইট ভাটার মালিক নামধারী সন্ত্রাসীকে আইনের আওতায় এনে নির্দিষ্ট বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net