সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৬

শিরোনাম :
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক
৫৭ ধারায় মামলা নিতে পুলিশ সদর দপ্তরের পরামর্শ লাগবে – আইজিপি

৫৭ ধারায় মামলা নিতে পুলিশ সদর দপ্তরের পরামর্শ লাগবে – আইজিপি

dynamic-sidebar

ঢাকা:-
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা নেওয়ার আগে পুলিশ সদর দপ্তরের আইনি পরামর্শ নিতে হবে। এরপরই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।বুধবার পুলিশ সদর দপ্তরের এক বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ কথা বলেন। পুলিশ সদর দপ্তর থেকে তার এই নির্দেশনা সবখানে পাঠানো হয়।বৈঠকে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে শহীদুল হক বলেন, ‘এ ধারা নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। একই সঙ্গে ধারাটি নিয়ে আইন ও তথ্য মন্ত্রণালয় কাজ করছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে অহেতুক কাউকে হয়রানি করতে এ ধারায় মামলা করা হচ্ছে। মূলত এসব বিষয় মাথায় রেখেই সদর দপ্তরের আইন শাখার পরামর্শ নিতে হবে। আর যদি অভিযোগের যৌক্তিকতা থাকে তাহলে পরামর্শক্রমে মামলা হবে।’পুলিশ প্রধান বলেন, ‘আইসিটি অ্যাক্টের এ মামলার অনেকগুলোর এখনও তদন্ত চলছে। আর এ পর্যন্ত যা করা হয়েছে তা আইনের বাধ্যবাধকতা কিংবা আদালতের আদেশে করা হচ্ছে। একই সঙ্গে অতীতের মামলায় কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেজন্যও সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।এ ধারায় দায়ের হওয়া মামলার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগের কথা উল্লেখ করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আইজিপি।আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে চারটি ধাপ অনুসরণ করতে বলা হয়েছে থানাগুলোকে।
এগুলো হচ্ছে- এই আইনের ৫৭ ধারায় সংঘটিত অপরাধ সংক্রান্ত মামলা রুজুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অভিযোগ সম্পর্কে কোনো সন্দেহের উদ্রেক হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় জিডি নিয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। মামলা রুজুর আগে পুলিশ সদর দপ্তরের আইন শাখার সঙ্গে আইনগত পরামর্শ গ্রহণ করতে হবে এবং কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net