, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
আটঘর-কুড়িয়ানার ভাসমান বাজার,পর্যটন এলাকা হিসেবেও পরিচিতি বাড়ছে

আটঘর-কুড়িয়ানার ভাসমান বাজার,পর্যটন এলাকা হিসেবেও পরিচিতি বাড়ছে

dynamic-sidebar

আটঘর-কুড়িয়ানা থেকে ঘুরে এসে নাঈম ইসলাম :

বাঙ্গলার প্রকৃত অপরুপ সৌন্দার্য আর পেয়ার সমাহার বিখ্যাত ঝালকাঠির ভীমরুলি, বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগান ।শুধু পেয়ারার বাগানই না এখানে রয়েছে লেবু,আমড়াসহ বিভিন্ন জাতের ফলের বাগান,আর ঐতিহ্যবাহী ভাসমান হাট-বাজার।নদী-খালের বরিশালে, এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নদী-খাল নির্ভর।ফল চাষীরা তাই তাদের ফল কেনা বেচার জন্যই বেচে নিয়েছে খাল-বিলের ভাসমান এ বাজারকে।সূর্য উদয়ের আগেই ফল চাষীরা গাছ থেকে ফল সংগ্রহ শুরু করে,সূর্য উদয়ের পরপরেই চাষীরা ছোট ছোট নৌকা ও ট্রলার নিয়ে ফল বিক্রি করতে আসে আটঘর ও ভীমরুলির ভাসমান এ বাজারে।আটঘর ও ভীমরুলির এ খাল-নদীর ভাসমান বাজার বছরের পর বছর ধরে চালু রয়েছে ।মৌসুম অনুসারে নানা মৌসুমি ফলের কদরে এসব হাট সারা বছরই থাকছে জমজমাট।ভাসমান এসব হাটের পাশাপাশি নদীর সৌন্দর্য ও সবুজ ফলের বাগান দেখতে এসেও মুগ্ধ হচ্ছেন অনেকেই।বর্ষাকালে দখিনের নদী-খাল-বিল পানিতে থাকে টইটম্বুর। রুপসী বাংলায় বর্ষার অপরুপ সৌন্দর্য দেখার উপযুক্ত সময়ই এখন।আর তাই খাল-বিলের ভাসমান হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি পর্যটক ও প্রকৃতিপ্রেমীদেরও ভিড়ও বেড়েছে অনেক।বরিশালের বিভিন্ন অঞ্চল ছারাও বিভিন্ন বিভাগীয় শহর থেকেও ঐতিহ্যবাহী ভাসমান হাট ও ছোট ছোট নদী খালের প্রকৃতি সৌন্দার্য উপভোগ করতে আসছেন পর্যটকরা।পর্যটকদের নদী-খালের অপরুপ সৌন্দর্য দেখার জন্য নৌকার পাশাপাশি ইঞ্জিন চালিত ট্রলারের ব্যবস্থা রয়েছে এখানে।ঘুরতে আসা সকলেই নদী-খালের প্রকৃতির অপরুপ সৌন্দার্যে মুগ্ধ হচ্ছেন।এদিকে পেয়ারাচাষীদের বেচাকেনা ও পর্যটকদের ঘোরাঘুরিতে উৎসবমুখর দিন কাটাচ্ছে এ অঞ্চলের মানুষগুলো।ভাসমান এ হাট ও পর্যটকদের পুজী করে জীবিকানির্বাহ করছেন অনেকেই।স্থানীয়রা জানায়,আগে হাট-বাজারে শুধু ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিলো এখন পর্যটকদের ভিড়ও বাড়ছে। বিশেষ করে শুক্র ও শনিবার ছুটির দিনে শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষের ভিড়ে জমজমাট থাকে এ অঞ্চল। স্থানীয় অনেকেই ইঞ্জিন চালিত নৌকা ভাড়ায় খাটিয়ে কিংবা হাট কেন্দ্রিক খাবারের দোকান দিয়েও ভালো আয় করছেন।ফলচাষীরাও ভালো দাম পেয়ে খুশি পেয়ারার আকার ও মানের উপর পাইকারি ব্যবসায়ীরা মণপ্রতি দাম দিচ্ছেন আড়াইশ’ থেকে সাড়ে চারশ’ টাকা পর্যন্ত।আর সেই পেয়ারা চলে যাচ্ছে ফরিদপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায়।এভাবেই ফলের এ মৌসুমে ফলচাষী ও পাইকারি ব্যাবসায়ীদের কেনাবেচা এবং প্রকৃতিপ্রেমীদের ভ্রমনে জমজমাট থাকে এ অঞ্চলটি।এখানে থাকার জন্য কোন ব্যবস্থা নেই,স্থানীয় প্রশাসন যদি এদিকে খেয়াল নেয় এবং পর্যটককেন্দ্রিক গড়ে তোলার জন্য করনীয় পদক্ষেপ গ্রহন করে তাহলে শুধু বাংলাদেশের ঐতিহ্যবাহী ভাসমান হাট-বাজার হিসাবে পরিচিত লাভ করবেনা পর্যটন এলাকা হিসাবেও ব্যপক পরিচিত লাভ করবে বলে ধারনা অনেকেরি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net