, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
১৯ বছর পর বেআইনি অস্ত্র মামলা থেকে খালাস পান সালমান খান

১৯ বছর পর বেআইনি অস্ত্র মামলা থেকে খালাস পান সালমান খান

dynamic-sidebar

গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) চার্টার্ড ফ্লাইটে চড়ে দুপুর পৌনে ১টায় যোধপুর আদালতে পৌঁছান সালমান। যেখানে ২০ হাজার রুপির জামিননামায় স্বাক্ষর করে পাঁচ মিনিট পরই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন ৫০ বছর বয়সী এই সুপারস্টার।বিষয়টি নিশ্চিত করে সালমান খানের আইনজীবী হাস্তিমাল সরস্বত গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, আদালত চেয়েছিলেন সালমান নিজে উপস্থিত হয়ে জামিননামায় স্বাক্ষর করুন। আগামী শুনানি হবে আগামী ৫ অক্টোবর। তবে তখন তাকে হাজিরা দিতে হবে না।১৯ বছর পর গত জানুয়ারিতে বেআইনি অস্ত্র মামলা থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে খালাস করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন দু’টি চিঙ্কারা (কালো হরিণ) শিকারের জেরে তার বিরুদ্ধে এই মামলা হয়েছিলো।তবে সালমান বেকসুর খালাস হওয়ার পর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত মার্চে আপিল করে রাজস্থান সরকার। এ মামলায় গত ৬ জুলাই ২০ হাজার রুপির জামিননামায় স্বাক্ষর করার কথা ছিলো সালমানের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আদালতে আসেননি তিনি। আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শেষ ধাপের দৃশ্যধারণের জন্য আবুধাবি যাবেন সালমান খান। এতে তার সহশিল্পী ক্যাটরিন কাইফ। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net