শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪২

শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব টিয়াখালী গ্রামে বিদ্যুতের টাওয়ার থেকে সেফটি বেল্টের লক ছিড়ে দুইশ ফুট নিচে পড়ে মোয়াজ্জেম হোসেন (২৪) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ব্রাক্ষনগাঁও গ্রামের মোস্তফা আহমেদের ছেলে। সে জিএম কোম্পানীর শ্রমিক হিসেবে কাজ করছিলো।

প্রত্যক্ষদর্শী শ্রমিক বখতিয়ার ইসলাম জানান, মোয়াজ্জেম দুই লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুত টাওয়ারের উপরে কাজ করছিলো। হঠাৎ সেফটি বেল্টের লক ছিড়ে প্রায় দুইশ ফুট উপর থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, মোয়াজ্জেম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশের ময়না তদন্তের উদ্যোগ নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net