, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
কলাপাড়ায় খালে বাঁধ দেয়ায় দখলকারীর কারাদন্ড

কলাপাড়ায় খালে বাঁধ দেয়ায় দখলকারীর কারাদন্ড

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ও বালিয়াতলী ইউনিয়নের মাঝ দিয়ে বহমান সোনাপাড়া খালে বাঁধ দিয়ে দখল করার অভিযোগে দখলদার আবদুল বারেককে ছয় মাসের কারাদ- দিয়েছে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কলাপাড়া থানা পুলিশের সহায়তায় এ জমি উদ্ধারের অভিযান পরিচালিত হয়। দন্ডিত বারেকের বাড়ি উপজেলার বেতকাটা গ্রামে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ জানান, কলাপাড়া উপজেলা খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতি ও উপদেষ্টার নির্দেশে জেএল নম্বর ৩৮, সোনাপাড়া মৌজার ৩১৯১ ও ৩১৯২ নম্বর দাগের এ জমিতে সরকার দলীয় এক প্রভাবশালী প্রায় পাঁচ একর জমি দখল করে। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

 

মঙ্গলবারের অভিযানে ওই জমি উদ্ধার করে পটুয়াখালী জেলা প্রশাসকের সাইনবোর্ড টানিয়ে টানিয়ে দেয়া হয়েছে। সরকারি এ জমি ও ্উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কলাপাড়ার সকল খাল, নদী ও সরকারি সম্পত্তি থেকে দখলদারদের উচ্ছেদের প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিঁনি সাংবাদিকদের জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net