সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৮

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
জান্নাত ছবিতে আরফিন রুমি

জান্নাত ছবিতে আরফিন রুমি

dynamic-sidebar

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে ভক্তদের কাছে বেশি পরিচিত আরফিন রুমি। গানের পাশাপাশি মাঝে মাঝে মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন তিনি। তবে চমকপ্রদ তথ্য হলো- এবার রূপালি পর্দায় দেখা যাবে তাকে। নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করবেন তিনি।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির একটি গানে অভিনয় করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরফিন রুমি। ‘পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ’ শিরোনামের এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তিনি নিজেই করেছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ‘আমার ছবিতে গল্পের প্রয়োজনে একটি কনসার্টের দৃশ্য করতে হচ্ছে। যেখানে পহেলা বৈশাখের কনসার্টে একজন গায়ককে গান গাইতে দেখা যাবে। এ দৃশ্যের জন্য আমার মনে হয়েছে রুমিই পারফেক্ট।’
পরিচালক আরও জানান, রমজান মাসে এ দৃশ্যের কাজ শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে তা এখনও শেষ করতে পারেননি। শিগগিরই দৃশ্যধারণের কাজ শেষ হবে বলেও জানান তিনি।
‘জান্নাত’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। এছাড়া তাদের পাশাপাশি আরও রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খানসহ প্রমুখ। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net