শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৩

শিরোনাম :
সিইসি’র মায়ের দাফন সম্পন্ন

সিইসি’র মায়ের দাফন সম্পন্ন

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার মা মোসা. আমেলা খানমের দাফন সম্পন্ন হয়েছে।আজ মঙ্গলবার সকাল ৯টায় পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানাযায় মরহুমের ছেলে সিইসি নূরুল হুদা উপস্থিত ছিলেন। জানাযায় শরিক হন মরহুমের নাতিন পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহাজাদা সাজু, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে বাউফলের নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

তিন ছেলে, সাত মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net